রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সরকারি সা’দত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
 রবিবার (১১ ফেব্রুয়ারি) সরকারি সা’দত কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (সদর) ৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ শাজাহান আনসারী, উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী (মজনু), অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, এবং সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ শফিকুল ইসলাম ভূঁঞা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলের শাখা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর অংশ হিসেবে গত ০৬ ফেব্রুয়ারি ২০০ মিটার, ৪০০ মিটার দৌড় ,উচ্চ লাফ, দীর্ঘ লাফ অনুষ্ঠিত হয়। ০৭ ফেব্রুয়ারি গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ (ছেলে ও মেয়ে) এবং মার্চপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। ১১ ফেব্রুয়ারি শুরুতেই বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বাঁধন সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সকল বিভাগ থেকে শিক্ষার্থীরা মার্চপাস্টে অংশগ্রহণ করেন। এরপর শুরু হয় ১০০ মিটার দৌড়, ৪×১০০ মিটার রিলে, যেমন খুশি তেমন সাজ (ছেলে ও মেয়ে), ১০০ মিটার দৌড় (স্বেচ্ছাসেবী সংগঠন – ছেলে ও মেয়ে) , ১০০ মিটার দৌড় (৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী – পুরুষ ও মহিলা), ১০০ মিটার দৌড় (ছাত্র নেত্রীবৃন্দ), লক্ষ্যভেদ (শিক্ষক – শিক্ষিকাবৃন্দ)।
উক্ত খেলাধুলা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৪ সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..