রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাউফল সরকারি কলেজের মাঠ   যেন গো-চারণ ভূমি ! 

সুদীপ সাহা উপজেলা প্রতিনিধি,
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
 বাউফল(পটুয়াখালী) / পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের খেলার মাঠ গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন এই মাঠে চড়ানো হয় অসংখ্য গরু-ছাগল। শ্রেণি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের চোখের সামনে প্রতিদিন গরু-ছাগল চড়ানো হলেও বিষয়টি নিয়ে উদাসীন কলেজ কতৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্লাশ চলাকালীন প্রতিদিন অসংখ্য গরু ও ছাগল চড়ানো হয় বাউফল সরকারি কলেজ মাঠে। গরু-ছাগলের কারনে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা করতে পারছে না কলেজের শিক্ষার্থী ও এলাকার ক্রীড়ামোদি যুবকরা। সুমন নামের এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন এই মাঠে গরু-ছাগল চড়ানোর কারনে পরিবেশ বিষিয়ে উঠেছে। গোবরের দুর্গন্ধে এবং গরু ছাগলের ডাকে পাঠদান ব্যহত হচ্ছে। শুধু তাই নয় কলেজের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। বিকালে এলাকার যুবকরা খেলতে গিয়ে গোবরের কারনে বিপাকে পড়ছেন। মাঠে খেলাধুলার পরিবেশ না থাকায় মুঠোফোনের প্রতি ঝুঁকে পড়ছেন তরুনরা। পিয়াস নামের অপর এক যুবক বলেন, মাঠে গরু-ছাগল চড়ানোর বিষয়ে কলেজের অধ্যক্ষর কাছে অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। তিনি কলেজ মাঠে গরু ছাগল চড়ানো অবিলম্বে বন্ধ করার দাবী জানান। এ প্রসঙ্গে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বসার তালুকদার বলেন, প্রতিদিন মাঠে যারা গরু-ছাগল চড়ায় তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কলেজের নিরাপত্তা প্রাচীর না থাকার সুযোগটি কাজে লাগায় তারা। গরু-ছাগল চড়ানো বন্ধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..