রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মুশফিকুর রহমান টাঙ্গাইল
  • আপলোডের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

জমকালো আয়োজনের মধ্য দিয়ে “টাঙ্গাইল স্টেডিয়ামে” শুরু হয়েছে “ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল ও গাজীপুর।

উক্ত উদ্বোধনী খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ জেডএম নুরুল হক। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাফি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। খেলায় ঢাকা বিভাগের ১৩ জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলো।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, দুইটি গ্রুপে ঢাকা বিভাগের মোট ১৩ টি দল অংশ গ্রহণ করবে। গ্রুপ দুইটি হলোঃ যমুনা ও পদ্মা। যমুনা গ্রুপে রয়েছে মোট ০৬টি দল। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ফুটবল দল যমুনা গ্রুপের অন্তর্ভূক্ত। অপর দিকে পদ্মা গ্রুপে রয়েছে মোট ০৭টি দল। নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি দল পদ্মা গ্রুপের অন্তর্ভূক্ত। । উদ্বোধনসহ যমুনা গ্রুপের খেলা টাঙ্গাইলে অনুষ্ঠিত হলেও পদ্মা গ্রুপ ও চুড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে শরীয়তপুরে ।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, বাংলাদেশের বেশির ভাগ মানুষের ফুটবলের প্রতি আকর্ষন ছিলো। কিন্তু দিন দিন তা কমে ক্রিকেটের প্রতি চলে যাচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ জাতীয় পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। ফুটবলকে আন্তর্জাতিক মানের উন্নত করার জন্য প্রধানমন্ত্রীরও একটি লক্ষ্য আছে। সেই লক্ষ বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টাঙ্গাইলকে ১-০ গোলে পরাজিত করে গাজীপুর জেলা দল বিজয়ী হয়।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..