শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

মিরপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন!

স্টাফ রিপোর্টার ঢাকা
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

রাজধানী ঢাকার মিরপুরের সাংবাদিকদের প্রাণের সংগঠন ”মিরপুর রিপোর্টার্স ক্লাব ”কর্তৃক বাঙালি জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

আজ ১৬ ই আগস্ট “মিরপুর রিপোর্টার্স ক্লাব” এর আয়োজনে মিরপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মিরপুর রিপোর্টার্স ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে বাঙালি জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের অত্যন্ত প্রিয় মুখ, মিরপুরের সাংবাদিকদের সুখে দুখের সাথী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন মোল্লা আরো উপস্থিত ছিলেন মিরপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ন-সম্পাদক ও দৈনিক জনতার বাংলার প্রধান সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম মনির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিরপুরে কর্মরত ও বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রিক্সা চালক থেকে শুরু করে প্রায় ছয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষ।

মিরপুর ৮ নং ওয়ার্ডের ই- ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদে আকবরের মাওলানা আব্দুল আউয়ালের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট কাল রাতের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..