শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন সিলেট গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশে চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার মজুত আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মাদক কারবারিরাও একদিন ভালো পথে ফিরবে: এমপি সরোয়ার আলমগীর চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা

রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীজুড়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু হয়ে রাতে রামপুরা পর্যন্ত টানা এই বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। এর মধ্যে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ধারাবাহিক এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ও রামপুরায় এসব ঘটনা ঘটে। ঘটনার পেছনে কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও বিস্ফোরণ ঘটে।
রাতের দিকে বিস্ফোরণের মাত্রা আরও বাড়ে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল ফোটে। এর কিছুক্ষণ পর বাবুবাজার ব্রিজের নিচে ও রাত ৯টা ১০ মিনিটে মগবাজার চৌরাস্তা মসজিদের পাশে বিস্ফোরণ ঘটে।
রাত ১০টার পর কাফরুল থানার সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগে। সর্বশেষ রাত ১১টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনের সড়কে জোড়া ককটেল বিস্ফোরিত হয়।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, থানার সামনের বাসে আগুন লাগার কারণ ও দুর্বৃত্তদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। হাতিরঝিল ও যাত্রাবাড়ীসহ সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একের পর এক এসব বিস্ফোরণের কারণ এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..