শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

আগামী ১২ ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তি বাড়ানো আশঙ্কা নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারটি হলো হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ কমান্ড।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, এই ক্রান্তীয় সাইক্লোনটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বুলেটিনে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এটি। বাংলাদেশ ছাড়াও এর প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া, এই সময়


দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..