রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

সিংড়ায় জমি নিয়ে বিরধের জেরে পতিপক্ষের হামলায় নিহত ১ আহত ২

আমিনুল হক সিংড়া,নাটোর (প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
নাটোরের সিংড়ায় জমাজমি নিয়ে বিরোধের সংঘর্ষে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই আব্দুর রহমানের মৃত্য হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের একজনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, রবিবার (২ এপ্রিল) ইফতার পর জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে মামাতো ভাই আব্দুল করিম ও ফুফাতো ভাই আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আব্দুল করিমের কাছে থাকা ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান। তাদের মারামারি থামাতে গিয়ে আহত হয় শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীর অবস্থায় সোমবার (৩ এপ্রিল) ভোরে মারা যান আব্দুর রহমান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..