শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

সাভারে ১০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারিকে ডিবির হাতে আটক 

আকতার হোসেন , সাভার ( ঢাকা ) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
ঢাকার সাভারে দশ (১০) কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ মার্চ) রাতে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে সংলগ্ন নয়াবাড়ি এলাকা থেকে মো. ইসরাফিল অপু (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে ডিবি। মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন। ওসি রিয়াজ উদ্দিন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ (১০) কেজি গাঁজাসহ ইসরাফিল অপু নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করতো। গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..