মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান-নবম শ্রেণির ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম।

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
 বৃহস্পতিবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
 এর আগে বুধবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গরু হাটের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে রোহান ইসলাম (২১)।
ভুক্তভোগী ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে রোহান আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনের মতো বুধবার বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পরে পথে গরু হাটের সামনে আমার গতিরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয় রোহান। এ সময় প্রস্তাবে রাজি না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে আমার মুখে ব্লেড দিয়ে আঘাত করে।
তিনি আরও জানান, আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। আমাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান,বুধবার বিকেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..