মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

সাভার চাঁদা না দেওয়ায় নির্মান শ্রমিককে মারধর

সাভার প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

সাভারে দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্মান শ্রমিককে মারধর করে নির্মানাধীন বাউন্ডারি ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন হাসিবুল হাসান নামের এক ঠিকাদার।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার আশুলিয়া মডেল টাউনের জাকির হোসেনের জমিতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার আব্দুল কাদেরের ছেলে মো: আলী হামজা (৩৭), কালিয়াকৈর এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আতিক (৩০), মো. নোমান (৩২) সহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই হাউজিং এর ভিতরে জাকির হোসেনের ক্রয়কৃত জায়গায় বাউন্ডারি দেয়াল নির্মানের চুক্তি হয় ঠিকাদার হাসিবুলের সাথে। ঠিকাদার হাসিবুল চুক্তি অনুযায়ী আজ সকালে নির্মান শ্রমিক নিয়ে বাউন্ডারি নির্মান শুরু করেন। এসময় অভিযুক্তরা নির্মান শ্রমিকদের কাছে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। শ্রমিকরা চাঁদার ব্যাপারে কোন কথা না বললে নির্মান শ্রমিক রতন (৩৫) কে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করেন। এসমম অন্যান্য শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। পরে বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়ে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে ঠিকাদার হাসিবুল ঘটনাস্থলে এসে আহত রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।

এব্যাপার সাভার মডেল থানার উপ-পরিদর্শক দিদারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..