বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি

কুষ্টিয়া জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠিত 

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
রবিবার (২৯ জানুয়ারি/২০২৩) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় কনস্টেবল হতে এসআই (স:/নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য ০২ (দুই) দিন মেয়াদি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management) কোর্সটির প্রথম ব্যাচ ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ সমাপ্ত হয় এবং ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কোর্স অব্যাহত আছে। এই প্রশিক্ষণের চলমান অংশ হিসেবে ২৮ জানুয়ারি ০২ (দুই) দিন ব্যাপী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ৩য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় যা ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ সমাপনী বক্তব্য ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় বলেন, পুলিশ হেডকোটার্সের নির্দেশনা মোতাবেক পুলিশের দৈনন্দিন কাজের জন্য প্রযোজ্য বাস্তবমুখী কারিকুলাম নিয়ে ২ দিন মেয়াদি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সটি কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের জন্য করানো হচ্ছে, যা পুলিশের দৈনন্দিন সবধরনের কার্যক্রম ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়ক হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো: আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো: হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), সৈয়দা রেশমা খানম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইনচার্জ পুলিশ কন্ট্রোল ও ইনচার্জ হিসাবে অতিরিক্ত দায়িত্ব নারী প্রত্যয়ী) কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া, জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ইন্সট্রাক্টরবৃন্দ, প্রশিক্ষনার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..