রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

যশোরের শার্শা সীমান্তে ১০ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

শার্শা সীমান্ত থেকে ১০৬ পিচ (১২ কেজি ৫০০ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ (১৯) নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাজু আহম্মেদ চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত- আব্দুল সালামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, শার্শা কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন গোপন সংবাদে, কাশিপুর সীমান্তের ব্যাংদা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। পরে, তাকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬ পিচ (১২ কেজি ৫০০ গ্রাম ওজনের) স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ হাজার টাকা। এবং আটককৃত আসামি বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..