শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন , ই-পেপার

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত

মো: শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
Oplus_16908288

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ডাকবাংলোতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক সরদার এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য সচিব ও রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা জনাব নাজিরুল ইসলাম তিতাস।
বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক এই দিনটি। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আধুনিক সভ্যতা গড়ে উঠেছে।
তারা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন,
“শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের অধিকার রক্ষা ও কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন,
“শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবিতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..