শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাঞ্ছারামপুরে রহস্যজনক লাশ উদ্ধার: কবরস্থানের পাশে পড়ে ছিল আলাউদ্দিনের মরদেহ রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও নাট্য অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান সোনাইমুড়ীতে মসজিদের জমিতে মাটিখেকোদের হানা, পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি জাবেদ গ্রেপ্তার।

এ জে এম ইসমাইল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

০৩ অক্টোবর ২০২২,
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আলাউদ্দিন পাটওয়ারীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নিহতের ছেলে মো. আকাশ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয় মো. নিশান ওরফে ছোট নিশানকে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ। এই

মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ আহমেদসহ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, গত শুক্রবার রাতে আলাউদ্দিন মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে একটি ডোবায় পড়ে যান। তখন তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাশেম জিহাদীর চাচাতো ভাই। তিনি জিহাদীর সহযোগী ছিলেন। এ ইউনিয়নে জিহাদী ও লাদেন বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব আছে। ২০১৭ সালে লাদেন বাহিনীর প্রধান লাদেন মাসুদ ক্রসফায়ারে নিহত হন। তবে তাঁর বাহিনীর লোকজন এখনও সক্রিয় আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..