শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

গাইবান্ধা গোবিন্দগঞ্জে এক যুবতীকে গণ ধর্ষণের অভিযোগ। গ্রেফতার-২

(ইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবতীকে গণ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গেল সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাদি আকন্দের ছেলে মনির আকন্দ (৪৪) কে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, জাহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম- ভালোবাসার সম্পর্ক করে আসছিল। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবারদেখা করার কথা বলে যুবতীকে ডেকে দরবস্তর ইউনিয়ানে একটি কলাবাগানে নিয়ে নিয়ে যায়। তারপর জাহিদুল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এরই পরিপ্রেক্ষিতে (৩০ সেপ্টেম্বর) ওই যুবতী বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইজার উদ্দিন সাংবাদিকদের জানান,এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জিনের বাদশা পরিচয় দিয়ে এমন অপকর্মে চালিয়ে আসছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..