বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে গণধর্ষনের শিকার নারী, কবিরাজ গ্রেপ্তার।।

রিমন আহমদ (বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে গণধর্ষনের শিকার হয়েছেন এক নারী।
এ ঘটনায় এই নারী একটি মামলা দায়ের করলে মামলার প্রধান অভিযুক্ত কবিরাজ সুহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে র‍্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিয়ানীবাজার থানার দুবাগ এলাকা হতে আসামী কে গ্রেপ্তার করা হয় এবং অপর আসামি পলাতক রয়েছে।
গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির পুত্র।
জানা যায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে সে বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা অনুমান ৭টার দিকে অপর আরেক আসামি সহ কবিরাজ সুহেল চিকিৎসা নিতে আসা নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষন করে। এ ঘটনার পর ওই ভুক্তভোগী মহিলা গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং ০৫, তারিখ ০৪/০৯/২২ইং) দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান আটক আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে। অপর আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..