বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন বিচারপতি নিয়োগ,

কোর্ট রিপোর্টার ঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন-.এলপি আর এলে থাকা জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান।

এদিকে নতুন বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রস্তুত করা হয়েছে। ১১টি চেয়ার সারিবদ্ধ করে রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..