শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে আসামি নিহত

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষ করে বের হওয়ার পর মামলার প্রতিপক্ষের কয়েকজন তাকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের মোহাম্মদগঞ্জ গ্রামের ফটিক মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই মাশুক মিয়া বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফয়েজ, শেফুল, সাহানের সঙ্গে মামলা চলছে। সে মামলায় হাজিরা দিতে আজকে আদালতে আসে। কিন্তু মামলার হাজিরা শেষ করার পর আমার ভাই উকিলের মুহুরির সঙ্গে দেখা করতে গেলে তাকে তারা খুন করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..