শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন

লোহাগড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

নড়াইল লোহাগড়ায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিন ব্যাপি কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আনন্দ র‌্যালি,আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিবাবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু ম্যূরাল চত্তরে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোমের সভাপতিত্ব ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিবাবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক সুলতান মাহামুদ বিপ্লব, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, বন ও পরিবেশ সম্পাদক সাজ্জাদুর রহমান কচি, মহিলা আওয়ামী লীগের সভাপতি লতিফা পারভীন লেবীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..