রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

রূপগঞ্জে ডাকাতে ছুরিকাঘাতে বাড়িওয়ালা নিহত

রূপগঞ্জ প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালিয়া এলাকায় একটি বাসায় ডাকাতের ছুরিকাঘাতে মোঃ রফিকুল ইসলাম খান(৭০)নামের এক বৃদ্ধ খুন হয়েছে।
রবিবার (১৯ জুন)দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সোমবার (২০ জুন) সকাল ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রুপালি বেগম জানান,আমার ছেলেরা ঢাকায় থাকে,আমি ও আমার স্বামী বাসায় ছিলাম গতরাত সাড়ে তিনটার দিকে পাঁচজন ডাকাত দল আমাদের বাসায় ঢুকে।পরে অস্ত্রের মাধ্যমে আমাদেরকে জিম্মি করে সোনাদানা টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার স্বামী ডাকাতদের বাঁধা দেয়।পরে ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে ডাকাতদল ছুরিকাঘাত করে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমার স্বামীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত রফিকুল ইসলাম খান রূপগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের মৃত আমানত খানের সন্তান। তিন ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..