সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন  মোল্লা জাকির হোসেন  বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

নরসিংদীর মাধবদীতে জামায়াতের  বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত।

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
 মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল  গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার আয়োজনে  ২৭ অক্টোবর বিকাল ৩টায় মাধবদী গরুর হাট বিজয় মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় এবং ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনে হত্যাকান্ডের প্রতিবাদে এই গণ সমাবেশের ডাক দেয় জামায়াত।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, নারায়ণগঞ্জ মহানগরের আমীর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি  আব্দুল জব্বার  প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহুদ্দীন, সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন,  নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল লতিফ খান, অধ্যাপক অলিউল্লাহ সরকার, নরসিংদী সদর থানা আমীর মোঃ মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর শাখার আমীর আজিজুর রহমা,  মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, মাধবদী থানা শাখার সেক্রেটারী আব্দুল আজিজ, সহকারী সেক্রেটারী মোঃ জাফর উল্লাহ খান,  মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া,  সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর শাখার বায়তুল মাল সম্পাদক  মাধবদী ইসলামী ছাত্র শিবিরের উত্তর শাখার সভাপতি তাজুল ইসলাম সোহাগ, দক্ষিণের সভাপতি শামীম আহমদ প্রমূখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..