শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

ইভিএমে হরিপুর ইউপির নির্বাচন মোজাহারুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোজাহারুল ইসলাম ৫ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি পেয়েছেন ৪ হাজার ৩৫৮ ভোট। এই প্রথম ইভিএম এর মাধ্যমে গত বুধবার উপজেলার দূর্গম চরাঞ্চল হরিপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। এ সময় উপিস্থিত ছিলেন নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার সেকেন্দার আলী। ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মোট ভোট সংখ্যা ১৬ হাজার ১৭৮। মোট ভোট কাস্ট হয়েছে ১২ হাজার ৪৭২। ভোটার উপস্থিতি ছিল ৭৭.৭৮ ভাগ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..