বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

আক্কেলপুরে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক (৪৮) নামে এক আরবি প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত, আব্দুল বারিক আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত কাশেম আকন্দের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস পূর্বে উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের দশম শ্রেণীতে অধ্যয়রত এক ছাত্রীকে আরবি শিক্ষা বিষয়ে প্রাইভেট পড়াতেন আব্দুল বারিক মুন্সি। গত ২৬ মে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে একটি বাঁশ ঝারে কৌশলে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রবিবারে রাতে থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আব্দুল বারিকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইদুর রহমান জানান,ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আটককৃত শিক্ষক আব্দুল বারিককে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..