রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

চট্টগ্রাম লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

রাঙ্গুনিয়া উপজেলার ১৫নং লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ মে) উপজেলার নূরে মদিনা কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন রিয়াজ।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহাজান শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মো: জসিম উদ্দিন তালুকদার, লালানগর ইউপির সাবেক চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সেক্রেটারি মীর গোলাম মোস্তফা বাবুল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম।

এছাড়াও সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা- উপজেলা পর্যায়ের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মো: কাঞ্চন মিয়াকে পুনরায় সভাপতি ও ইঞ্জি: লোকমান হোসেনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..