সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত

রূপগঞ্জে মামীকে শ্লীলতাহানীর অভিযোগ ভাগ্নের দায়ের কোপে আপন মামাসহ আহত-৪

রূপগঞ্জ প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

নারায়ণগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নের দায়ের কোপে মামাসহ একই পরিবারের আরো ৪ সদস্য গুরুতর আহত হয়েছে। শুধু তাই নয়, হত্যার উদ্দেশ্যে হামলার পর তাতে বাঁধা দেয়ায় আপন মামীকে শ্লীলতাহানী ঘটিয়েছে বখাটে ভাগ্নেসহ আরো সহযোগীরা। ঘটনাটি ঘটেছে ২৭ মে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধূখালী গ্রামে।
ভুক্তভোগীর পরিবার বাদী শাহজাহান মিয়া ও রূপগঞ্জ থানায় প্রদেয় অভিযোগ পত্র সূত্রে জানা যায়, মধূখালী গ্রামের মৃত আয়েব আলীর ছেলে শফিউল্লাহ ও শাহজাহান মিয়াদের সঙ্গে তাদেরই আপন ভাগ্নে একই গ্রামের বাসিন্দা মমিন মিয়ার ছেলে হাবিব মিয়াসহ অন্যান্য ভাগ্নেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে ২৭ মে শুক্রবার দিবাগত রাতে কিছু বুঝে ওঠার আগে মামা শফিউল্লার বাড়িতে ভাগ্নে হাবিব ও তার পিতা মমিন উদ্দিনসহ সহযোগী সন্ত্রাসী মধূখালী এলাকার হোসেন মিয়ার ছেলে রিফাত, হুমাউন কবিরের ছেলে সিয়াম, দানিছের ছেলে নাদিম, আকবর আলীর ছেলে হোসেন আলী, মজিবুরের ছেলে বেলায়াত, বেদনের ছেলে ফাহিম, জুলহাসের ছেলে ইমন, মৃত আব্দুর রহিমের ছেলে জাবির হোসেন বাবু, মজিবুরের ছেলে ইমন, রফিজুদ্দিন ওরফে তোতলার ছেলে ইয়াকুব, সাইদের ছেলে রোমান, মৃত নাজমুলের ছেলে তাজরিয়ানসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এ সময় মামা শফিউল্লাহ ভাগ্নেকে বাঁধা দিতে গেলে হামলাকারীরা এলোপাতারি লাঠিপেটা করতে থাকে। এক পর্যায়ে শফিউল্লার স্ত্রী রিনা বেগম বাঁধা দিতে এলে তাকে প্রথমে শ্লীলতাহানী ঘটায়। পরে এতে আহত শফিউল্লাহ বাঁধা দিতে গেলে ভাগ্নে হাবিব তার হাতে থাকা রাম দা দিয়ে শফিউল্লাহর পিঠে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত করে। এতে তার মামা গুরুতর আহত হয়। এ সময় তাদের চিৎকারে পরিবারের অন্য লোকজন ও গ্রামবাসি এগিয়ে এলে হামলাকারীরা রিনা বেগমের গলায় থাকা গলায় থাকা স্বর্ণালংকার লুটে নিয়ে ও ঘরে থাকা আসবাব ভাংচুর করে পালিয়ে যায়। পরে আহত শফিউল্লাহকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ সময় নারীসহ পরিবারের আরো ২ সদস্য আহত হয়।
এদিকে অভিযুক্তদের মধ্যে মমিন মিয়া মুঠোফোনে জানান, তার মরহুম শশুর আয়েব আলীর জমি নিয়ে তার মেয়ে ও ছেলেদের মধ্যে বিরোধ রয়েছে। তাই তাদের মাঝে এমন ঘটনা ঘটে থাকে। এটা নতুন কিছু না।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে। হামলাকারীদের দ্রুত আইনের আঁওতার নেয়া হবে,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..