রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড

ভারত বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে।

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

 

আগামী ১৪ জানুয়ারী থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত্ব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার লড়াই ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইয়াশ ধুলকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৭ জন ছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে ৫ ক্রিকেটারকে রাখা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

এবারের টুর্নামেন্টের জন্য সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ত্রিদলীয় সিরিজ হারা অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের সদস্যদের মিলিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতের জুনিয়র সিলেকশন কমিটি।

ভারত সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে ২০২০ বিশ্বকাপেরবফাইনালে আকবর আলির দলের কাছে পেরে উঠেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলঃ ইয়াশ ধুল (অধিনায়ক), হারানুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ (সহ অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার ও গার্ভ সাংওয়ান।

এছাড়া স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন রিশিত রেড্ডি, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায় ও পিএম সিং রাথোড়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..