বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

ধর্ষণ করে আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করায়,কথিত প্রেমিক আতিকসহ ৪ গ্রেফতার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে (২৪) বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করা হয়।

এ ঘটনায় ভিকটিম থানায় মামলা করলে বুধবার রাতেই কথিত প্রেমিক আতিকসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

মাধবপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) এসএম মইন উদ্দিন জানান, এক নারীকে তার কথিত প্রেমিক বিজয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে আতিক মিয়া বুধবাব দুপুরে বিয়ের প্রলোভন দিয়ে পৌর শহরের কাটিয়ারা গ্রামের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে এবং আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আতিক, বাড়ির মালিক এক নারীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় বুধবার রাতেই ধর্ষণ, পর্নোগ্রাফি ও চুরির ধারায় থানায় একটি মামলা করেন ভিকটিম। পুলিশ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..