রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

নড়াইল ডিবি হাতে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।অদ্য ইং ২০/০৮/২১ তারিখে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে দুপুর ১.২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)

 

মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম এস আই (নিঃ) সঞ্জীব ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ, কনস্টেবল মোঃ সালমান ও মোহন সহ লোহাগাড়া থানাধীন কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য (গাঁজা) ব্যবসায়ী

 

মোঃ ফেরদৌস সিকদার, পিতা- মৃত নুর ইমাম শিকদার, গ্রাম- কাশিপুর, থানা- লোহাগড়া জেলা- নড়াইলকে তার নিজ বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় করার সময় ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।নড়াইল জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..