শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

ঝিনাইদহে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুক দেওয়ার নামে ওঝা-কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘যুব ফেডারেশন’ নামের এক যুব সংগঠন।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা সিদ্দীকী বুলবুলি,

 

সাহিত্যিক ও কবি চাঁদ অর্ণিবাণ, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি, হামদহ কালীমন্দিরের সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক স্বদেশ কুমার কুন্ডু, যুবনেতা ও সমাজসেবক মাজহারুল ইসলাম রাজা, শ্রমিক লীগ নেতা আহম্মদ মুন্সীসহ অন্যান্যরা।

 

এসময় বক্তারা বলেন, ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুকের নামে ওঝারা অপচিকিৎসা দিচ্ছে। তাদের কারণে প্রতিবছর দেশে শত শত মানুষ মারা যায়। চলতি বছরে ঝিনাইদহে ২০ জন সাপের কামড়ে মারা গেছে। যাদের বেশির ভাগ রোগীকের ওঝারা ঝাড়ফুক দিয়েছে। অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। দেশ থেকে এসব অপচিকিৎসা বন্ধের জন্য ওঝাদের তালিকা করে গ্রেপ্তারের দাবি জানান তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..