শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

সাতক্ষীরার মাদক ব্যবসায়ী নড়াইল ডিবি পুলিশের হাতে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার!

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

সাতক্ষীরার মাদক ব্যবসায়ী নড়াইল ডিবি পুলিশের হাতে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার!
অদ্য ১৯/০৮/২০২১খ্রিঃ তারিখ সকালে নড়াইল ডিবি পুলিশের নিকট গোপন সংবাদ আসে সাতক্ষীরার মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক (ফেনসিডিল) নিয়ে নড়াইল জেলা হয়ে ঢাকা যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম এস আই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স এ এস আই (নিঃ) আলী হোসেন, এ এস আই (নিঃ) মোঃ আলম হোসেন, কনষ্টবল মোঃ মিন্টু নন্দী, কনষ্টবল সরোয়ার, কনষ্টবল মোঃ শিবলী মাহমুদ, কনষ্টবল মোঃ শরিফ ও কনষ্টবল সুব্রত বিশ্বাস সহ নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে ওতপেতে বসে থাকে সকাল ০৯:০৫ ঘটিকায় যশোর-কালনা গামী বাস এসে নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে থামলে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন (৩০), পিতা-ইয়াকুব আলী, গ্রাম- পাথরঘাটা, থানা ও জেলা- সাতক্ষীরা বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তার ঘাড়ে থাকা ব্যাগ তল্লাশি করিয়া ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কাপড় ও কাগজ দিয়ে লুকানো ২০ বোতল ফেনসিডিল রক্ষিত অবস্থায় আছে তাৎক্ষণিক জনগণের সামনে ওইব্যাগের ভিতরে থাকা ফেনসিডিল উপস্থিত সকলকে দেখিয়ে উদ্ধারপূর্বক আসামিকে গ্রেফতার করে।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় আসামিকে হস্তান্তর করেন।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু চলমান!

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..