রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

নড়াইলে ভুয়া মেজর ও সেনাবাহিনী পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

নড়াইলে মেজর পরিচয়ে চাকুরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে নয়ন কুমার সিংহসহ (২৮) তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় নড়াইল শহরের স্টেডিয়াম এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। মেজর পরিচয়দানকারী নয়ন সিংহ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের অবনী সিংহের ছেলে।
তার দুই সহযোগী হলেন-সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের রুস্তম শেখের ছেলে মিজান শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মোসলেম ফকিরের ছেলে আহাদ ফকির (৪২)।
সদর থানার ওসি শওকত কবির জানান, তারা দীর্ঘদিন ধরে মেজর ও সেনাবাহিনীর লোক পরিচয়ে নড়াইলের বিভিন্ন এলাকার চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা লুটে নিয়েছে। নড়াইলে নির্মাণাধীন রেলওয়ে প্রকল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নামে টাকা লুটে নেয় নয়নসহ তার সহযোগীরা।
এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৫০০টাকাসহ একাধিক পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়াও চাকুরি প্রত্যাশীদের অনেক ছবি জব্দ করা হয়েছে।

 

এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, সে ব্যাপারে নয়নসহ তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে, তাদের গ্রেফতারের খবরে ভূক্তভোগীরা তাৎক্ষণিক থানায় ভিড় করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..