শনিবার, ০২ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

চট্টগ্রামে ব্ল্যাকমেইল করে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) এই তথ্য জানায় ডবল মুরিং থানা পুলিশ, মোঃ জাহাঙ্গীর আলম (২২) নামে ওই ধর্ষককে সোমবার রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর এক শিশুর ছবি এডিট করে নগ্ন ছবি বানিয়ে, তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর আরও দুইবার ধর্ষণের চেষ্টা করলেও শিশুটি মরিচের গুড়া মেরে আত্মরক্ষা করে। গ্রেপ্তার মোঃ জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলার চান্দিনা থানার মহনপুর গ্রামের মোঃ ওয়াহিদের ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভিকটিম ১৪ বছরের শিশু। স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ফলের ব্যবসায়ী এবং মা গার্মেন্টস কর্মী। জাহাঙ্গীর প্রায়ই ভিকটিমকে বিরক্ত করত, কথা বলতে চাইত। কিন্তু ভিকটিম তাকে গুরুত্ব দিত না।

একদিন কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর বাসায় চলে আসে। এসময় ভিকটিম চিৎকারের চেষ্টা করলে জাহাঙ্গীর তাকে কিছু নগ্ন ছবি দেখায়। মূলত ভিকটিমের ছবি এডিট করে জাহাঙ্গীরই এই নগ্ন ছবি বানায়। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৪ বছরের সেই শিশুকে ধর্ষণ করে।

এ ঘটনার পরপরই ভিকটিম তার মোবাইল বন্ধ করে দেয়। কিন্তু লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকেই বলেনি। তার কিছুদিন পর আবারও জাহাঙ্গীর আসে।

কিন্তু তাকে দরজায় আসতে দেখেই ভিকটিম মরিচের গুঁড়া নিয়ে তার মুখে মেরে দেয় এবং সেদিন নিজেকে রক্ষা করে। এরপর জাহাঙ্গীর আরও একবার আসে।

ভিকটিম একই কায়দায় মরিচের গুঁড়া মেরে আত্মরক্ষা করে। মরিচের গুঁড়ার ভয়ে কাছে ঘেষতে না পারায় জাহাঙ্গীর অন্যভাবে শিশুকে ঘায়েল করার চেষ্টা করে।

শেষে সোমবার ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে তাকে গ্রেপ্তার করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..