বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন , ই-পেপার

ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে: বিএনপি প্রার্থী মির্জা আব্বাস

স্টাফ রিপোর্ট
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেওয়া হবে না। ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে ফলাফল দিতে তিনদিন সময় লাগবে। যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়, বোঝা যাবে অসৎ উদ্দেশ্য আছে। আমরা কোনোভাবেই ভোটাধিকার নষ্ট হতে দেব না। ফলাফল ঘোষণার আগে পর্যন্ত পোলিং এজেন্টরা অবস্থান ছাড়বেন না।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান। আমি ধৈর্য ধরছি, কিন্তু পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচন চাই। ঢাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আমাকে চেনে। কিছু অর্বাচীন ব্যক্তির হস্তক্ষেপ দেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে, যা রোধ করতে হবে।
মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন বহু সংগ্রামের মধ্য দিয়ে আদায় করা হয়েছে। কেউ সহজে সাহায্য দেয়নি। ২৪ জুলাইয়ের ঘটনা সবাই দেখেছে, কিন্তু আমরা ১৭ বছর ধরে মাঠে লড়ে সমর্থন পেয়েছি।
তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, হাসিনার পর দেশের মানুষ যতোটা ভালো থাকা উচিত ছিল, তা হয়নি। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। ভোটাধিকার ১২ তারিখে নিশ্চিতভাবে প্রয়োগ করতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..