বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খুনের ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে আবদুল আজিজ (৪৮)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আজিজের ছেলের সঙ্গে ৫ মাস আগে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের পর থেকে তারা পাশাপাশি ঘরে বসবাস করে আসছিলেন। এসময় শ্বশুর বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।

শ্বশুরের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন তিনি। একপর্যায়ে গত ২৫ জুন ভুক্তভোগীর স্বামী ব্যক্তিগত কাজে বের হন এবং শাশুড়ি বালিয়াপাড়া গ্রামে বেড়াতে যান।

এই সুযোগে ঘরে ঢুকে খুনের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পরে আরও কয়েকবার ধর্ষণ করেন আবদুল আজিজ। সোমবার (৫ জুলাই) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে আবারও ধর্ষণচেষ্টা করেন শ্বশুর।

এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ডাক্তারি পরীক্ষা জন্য তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..