শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

রামপাল থানা পুলিশকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখার

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
বাগেরহাট জেলার রামপাল থানা পুলিশকে তাদের স্বাভাবিক  কার্যক্রমে ফিরে আশায় এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয়ে রামপাল থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দরা বলেন পুলিশ জনগণের জান মাল নিরাপত্তার দায়িত্ব পালন করবে এ সময় যদি কেউ বাধা     প্রদান করে  তাহলে  জামায়েত ইসলামী আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের কাজে সহযোগিতা করবেএবং পরবর্তীতে রামপাল থানা অফিসার ইনচার্জ সহ রামপাল থানা পুলিশের সকল সদস্যদের কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রামপাল উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখার আমির মল্লিক মোঃ আব্দুল হাই, নায়েবে আমির খান রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান,  মাস্টার আলমগীর হোসেন এছাড়া মাওলানা নূর মোহাম্মদ, হাফেজ মাওলানা সারওয়ার হোসেন, তাজুল ইসলাম, মহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন ও হাসিবুর রহমান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..