বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

রামপালে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে ধর্ষক সিরাজুল আটক

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
 রামপালে আট বছরের এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ জানুয়ারী) রাত সোয়া ১২ টায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ওই ধর্ষক সরদার সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে। আটক সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুলকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যাক্তির ২য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিলো। গত ইংরেজি ১০ জানুয়ারী বিকাল অনুমান সোয়া ৪ টার সময় ভিকটিমকে আসামী সিরাজুল  স্থানীয় ফয়সালের মাছের ঘেরে যৌন নিপিড়নের চেষ্টা করে। সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মাতা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানার স্মরনাপন্ন হন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামী আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..