শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

সাভারে আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে 

আকতার হোসেন , সাভার ( ঢাকা )  প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এর পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ( ১২ই ডিসেম্বর ) দুপুরে সাভার সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাজাশনের জিনভিয়ান রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি। অনুষ্ঠানে সাভার পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া, সাভার পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মইনুল হক মইন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হালিম হাওলাদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া সহ আরো অনেকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..