সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি

আনন্দঘন পরিবেশে মাধবদী প্রেসক্লাবের বার্ষিক নৌভ্রমণ অনুষ্ঠিত।

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
 প্রতি বছরের মতো এবারও নরসিংদীর ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ অনুষ্ঠিত হয়।
গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত নৌবিহারে মাধবদী প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থেকে নৌ ভ্রমণকে আনন্দময় করে তোলেন।
প্রেসক্লাবের সদস্য কাজী জয়নাল আবেদীন এর মোনাজাত পর্ব শেষে
মাধবদীথানাস্থ মেঘনা বাজার থেকে সুসজ্জিত যন্ত্রচালিত নৌযানে বাহ্মণবাড়িয়া জেলার নবী নগর থানার ছলিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে এমপির টিলা, মরিচাকান্দিতে যাত্রা বিরতির পর দুপুরের খাবার পরিবেশন করা হয়। তারপর ছলিমগঞ্জে
বাজারের দর্শনীয় স্থান ঘুরে বিকালে আবার মাধবদীর পথে ফেরা শুরু হয়।
ভ্রমণে অংশ গ্রহণ করেন মাধবদী প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি এড: আবুল হাসনাত, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোঃ মুছা মিয়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃমকবুল হোসেন, কবি ফজলুল হক মিলন, সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, আলহাজ্ব জসীম উদ্দীন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, মোঃ হোসেন আলী, সদস্য অধ্যাপক মোহাঃ শেখ সাদী, হাজ্বী মোঃ ছবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা জি এম ওহাব মিয়া, মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, মোঃ হুমায়ূন মিয়া, মোঃ আল আমিন, সুমন পাল, মোঃ মনিরুজ্জামান, মোঃ নাসির উদ্দীন ।
উল্লেখ্য মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ বাস্তবায়নের জন্য সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন কে আবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করেন।
মেঘনা নদীর বিস্তৃত জলরাশির বুকে সারাদিনমান সাংবাদিকদের এ আনন্দ ভ্রমণে মুগ্ধতা ছড়াতে সকলের মাঝে লটারীর ড্র হয় এবং পুরস্কার বিতরন করা হয়। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই সবাই নিরাপদে মাধবদীর বুকে ফিরে আসে।
নৌভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় সাভাপতি ও সাধারণ সম্পাদক সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি জানান

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..