রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বেলকুচি সদর হাসপাতালের সামনে যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রাজীব হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (১৬ জুলাই) রাত ৮ টার সময় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী বেলকুচি পৌর এলাকার চালা সাত মাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে মাঝে মাঝে বসে থাকত রুবেল। আজও বসে ছিল। সন্ধ্যার পর কেবা কারা তাকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুন জানান, আনুমানিক সাড়ে ৭ টার দিকে একটা অপরিচিত ছেলে আমার কাছে এসে ব্যান্ডেজের গজ চায়। আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন আমাকে বলে যে কে যেন রুবেলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। এই কথা শোনার পর আমার সহকর্মীকে সাথে নিয়ে এগিয়ে গিয়ে দেখি রুবেল মারাত্মক ভাবে জখম হয়ে পুকুর পাড়ে পরে আছে। অবস্থার অবনতি দেখে তাকে খাঁজা এনায়েতপুর মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের পাঠানো হয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে রুবেল হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি আমরা ক্ষতিয়ে দেখছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..