রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

মোঃ হামিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা মোঃ আজাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। রবিবার (২০ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পেছন থেকে অতর্কিতভাবে জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী আজাদ হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, কাউন্সিলর মোঃ গোলাম আউলিয়া, উপজেলা সদস্য সচিব নিকছন উল্লাপাড়া, যুগ্ম আহ্বায়ক আজিযুর রহমান মানু এবং সাবেক আহ্বায়ক মোঃ আঃ ওহাব।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..