রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংড়ায় ৩৪৪ ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ হস্থান্তর কার্যক্রম অনুষ্ঠিত

আমিনুল হক সিংড়া,নাটোর প্রতিনিধিঃ 
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
নাটোরের সিংড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরবিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২শে মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে অত্র উপজেলায় ৩৪৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন। এছাড়াও ১৬০টি ঘরের কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
ইতিপূর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরো ১ হাজার ২৯০ পরিবারের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার  মেয়র জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আকতার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন হোসেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শাহজাহান আলী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..