শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

রাঙ্গাবালী‌তে যুবকের আত্মহত্যা,  লাশ উদ্ধার 

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাব্বির বয়াতি (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে  উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড কাটাখালী গ্রাম  থেকে সাব্বির বয়াতির লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ । উপজেলার বড়বাইশদিয়া  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুলাল বয়াতির ছেলে সাব্বির ।
পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির বাড়ির পাশের বাড়ি মৃধা বাড়ির চাচতো চাচা রাসেলের সাথে ঘুমাইলে
রাত ১টার সময় বাহিরে টয়লেটের কথা বলে বের হয় সাব্বির, পড়ে ১ঘন্টার মধ্যে না  আসলে খোঁজা খোজি করে রাত আনুমানিক রাত ২টার দিকে পাশের ঘরের কুদ্দুস বয়াতিকে ঘুম থেকে জাগিয়ে সাব্বিরের ঘরে লাইট জ্বালানো দেখতে পায়, ঝানালা দিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক ঘরের ঝানালা ভেঙ্গে রাসেল ও কুদ্দুস বয়াতি ঘরের ভিতর ঢুকে পরে তাদের দুজনেরই মনে হয় যে সাব্বির বেচে আছে মর্মে রুয়া থেকে নিচে নামায়।
তখন ডাক চিৎকার শুরু করলে  ঘটনাস্থলে বাড়ির আশেপাশের লোকজন আসতে শুরু করে। স্থানীয় চৌকিদার ফারুক থানায় ফোন করলে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন এর উপস্থিতিতে সকাল ৮.০০ টায় লাশটি উদ্ধার করে  রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ‌টি ময়নাতদন্তের জন‌্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..