সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

কুষ্টিয়া খোকসা থানার আয়োজনে বিট ও কমিউনিটি সভা অনুষ্ঠিত 

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩)  সকাল ১১ টা ৩০ মিনিটে   কুষ্টিয়া জেলার খোকসা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম।

পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট ও কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। এ ছাড়াও বিট ও কমিউনিটি পুলিশিং কার্যকর করার ফলে জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতা নির্মূলসহ এলাকার সকল ধরনের অপরাধ ও অপরাধীদের গতি-বিধি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। এর ফলে পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধের রহস্য উৎঘাটন করা সহজ হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খোকসা থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, ও আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল,খোকসা উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আরিফুর রহমান তশোর সহ খোকসা থানাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর বৃন্দ, খোকসা পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..