সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলের তেলিডাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১২

 শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি  :
  • আপলোডের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

নড়াইল কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে  উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মিটু শরিফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিসহ বাকিদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে আহাদুর খাকী পক্ষের লোকজন গফফার শেখের পক্ষের মো. বাবলু ফকিরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা দৈনিক সংগ্রাম প্রতিদিন কে  বলেন, ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষ এখনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..