শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়া সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা।

পারিবারিক সুত্রে জানাগেছে ১৪ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলা ২ টার সময় লক্ষীপাশা মারকাজুল মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে লক্ষীপাশা গ্রামের ফেরদৌস ঠাকুরের বাড়ির সংলগ্ন রাস্তার পাশে পৌছালে প্রতিবেশী নাহিদ নেওয়াজ সবুজ সরদার, তার ভাতিজা নওশাদ সরদার সহ ৩/৪ জন ব্যক্তি ওই ব্যাংক কর্মকর্তা মনির (৫৭)কে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। আহত ব্যাংক কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ব্যাংক কর্মকর্তা মনিরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।

আহত ব্যাংক কর্মকর্তা পৌরসভার লক্ষীপাশা গ্রামের মৃত সৈয়দ আব্দুল জব্বারের ছেলে সৈয়দ রিফাত মুন্জর মনির। এঘটনায় আহত ব্যাংক কর্মকর্তা মনিরের সাথে কথা হলে তিনি বলেন জমাজমি বিরোধের জেরে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে আমার প্রতিবেশী সবুজ সরদার ও তার ভাতিজা সহ ৩/৪ জন আমাকে মারপিট করে যখম করেছে।

অভিযুক্ত সবুজ সরদারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জমিজমা বিরোধে জেরে এঘটনা ঘটছে।

এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা শুনেছি আহত ব্যাংক কর্মকর্তা মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নিবো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..