রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হবিগঞ্জ ব্রাজিল আর্জেন্টিনা খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

জাহাঙ্গীর মিয়া বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জ
  • আপলোডের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থকদের মাঝে সংঘর্ষে আঃ শহিদ (৫০) নামে ১ ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন এর আদিত্যপুর গ্রামে। হাসপাতাল ও নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক নিহত আঃ শহিদের পুত্র রুখন মিয়ার মাঝে সংঘর্ষ বাধে। এ ঘটনার জের আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আঃ শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে মারপিট করে। আহতাবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আঃ শহিদকে মৃত্যু ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..