সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

যশোর-বেনাপোল আমড়াখালি চেকপোস্টে ১১২পিচ স্বর্ণের বারসহ দুই জন আটক

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

যশোরের বেনাপোল থেকে ১১২ পিচ স্বর্ণের বারসহ (১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের) দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উত্তর থানার উত্তর ইসলামপুর গ্রামের বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে চেকপোস্টে কর্মরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যশোর হতে বেনাপোলগামী সন্দেহজনক একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন -১৯- ৮৩৯০) তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে চালক ও ২য় আসনধারীসহ পিকআপটি তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকায়িত অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ তাদের আটক করে।
আটক স্বর্ণের বারের মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৫ শত টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..