রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লক্ষীপুরের রামগতিতে আইন না মানায় ৩ ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা।

এ জে এম ইসমাইল হোসেন। লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাগুলোর চুল্লির আগুন নিভিয়ে চিমনিগুলো উপড়ে ফেলা হয়। কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন।

ইটভাটাগুলো হলো- গিয়াস উদ্দিন ব্রিকস, রফিক ব্রিকস ও এমএস ব্রিকস। ভাটাগুলো চররমিজের চরআফজাল গ্রামে অবস্থিত।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যসব কাগজপত্র ছাড়া অসাধু ব্যবসায়ীরা ইটভাটা গড়ে তুলেছে। বাংলাভাটা ব্রয়লার চিমনি ব্যবহারের কালো ধোঁয়া পরিবেশের ক্ষতি করে। এ ধোঁয়ায় মানুষও অসুস্থ হয়ে পড়ে। এ ধরনের অবৈধ ভাটা বন্ধে জেলা প্রশাসন থেকে নির্দেশনা আছে।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটার মালিকরা তাদের প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে জরিমানার পাশাপাশি পানি দিয়ে ভাটার চুল্লির আগুন নিভিয়ে চিমনিগুলো উপড়ে ফেলা হয়। বৈধ কাগজপত্র তৈরি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে ঝিকঝাক চিমনি ব্যবহার নিশ্চিত করলেই তারা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে পারবেন।

রফিক ব্রিকসের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, তার ভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। চররমিজ ইউনিয়নে ২৮টি ইটভাটা আছে, সবগুলোই অবৈধ।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বলেন, অবৈধ তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..