সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মহাম্মপুর শত্রুতার জের ধরে তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা,

স্টাফ রিপোর্টার মাগুরাঃ
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোছাঃ হিরা খাতুন নামের তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার মাগরিবের নামাজের পূর্বে এই ঘটনা ঘটে। নিহত হিরা বেথুলিয়া গ্রামের হিরু মোল্যার মেয়ে। সে একজন ভ্রাম্যমান আইসক্রীম ব্যাবসায়ী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হিরু মোল্যার সাথে তার বাবা দাউদ মোল্যা, আপন ভাই বিপ্লব মোল্যা, ফারুক মোল্যা, ও আলীম মোল্যার মাঝে পারিবারিক শত্রুতা চলমান ছিল। তারই জের ধরে উভয়পক্ষ একাধিকবার থানায় যান। ঘটনার দিন মাগরিবের পূর্বে নিহত হিরা খাতুন তার মা বন্যা খাতুনের নিকট ভাত খেতে চাইলে হীরাকে ভাত দিয়ে হীরার বড় বোন মুসলিমা খাতুন ০৫) কে প্রতিবেশীর বাড়িতে খুঁজতে যান। মুসলিমাকে নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই লুঙ্গী দিয়ে মোড়ানো মেয়েকে দেখতে পান। মোড়ানো কাপড় খুললে হিরার মৃত লাশ দেখতে পান। হিরার মাথায় ধারারো দা দিয়ে কয়েকটি কোপানো চিহ্ন রযেছে। এসময় হিরার বাবা হিরু মোল্যা আইসক্রিম বিক্রির জন্য বাইরে ছিলেন। নিহতের ঘটনায় মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্) মোঃ কলিমুল্লাহ ঘটনাস্থলে ছুটে আসেন। বিশৃঙ্খলা এড়াতে থানা ও ডিবি পুলিশ একত্রিত হয়ে কাজ করছে,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..