রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডিমলায় ভুয়া পরীক্ষার্থী আটক, আসল পরীক্ষার্থী বহিষ্কার

জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

নীলফামারীর ডিমলায় দাখিল পরীক্ষায় নিজপাড়া কামিল মাস্টার্স মাদ্রসার পরীক্ষাকেন্দ্র থেকে জামিদুল ইসলাম নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্সি দেওয়ার অপরাধে ভুয়া ঐ পরীক্ষার্থীকে ১৮ মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

আটক জামিদুল ইসলাম উপজেলার ছোটখাতা কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহি অফিসার বেলায়েত হোসেন জানান, শনিবার (২৪শে সেপ্টেম্বর) এসএসসি (দাখিল ভোকেশনাল) পরীক্ষার পদার্থ বিজ্ঞান-২ বিষয়ে জামিদুল পরীক্ষায় অংশ নেয়।

দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার কাগজপত্র যাচাই করলে ভুয়া পরীক্ষার্থী বিষয়টি ধরা পড়ে। ছোটখাতা ফাজিল মাদ্রাসার আফতাবুল ইসলামের স্থানে পরীক্ষায় অংশ নেয় জামিদুল। আটক জামিদুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে দাখিল পরীক্ষার্থী আফতাবুলকে বহিষ্কার করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..